টাকা চুরি কে করছে ? উত্তর মেলেনি ।

গত এক মাসে প্রায় দশজন ক্যানিং থানায় দায়ের করেছেন যাদের টাকা ব্যাঙ্ক একাউন্ট থেকে দফায় দফায় তুলে নেওয়া হয়েছে। কে বা কারা সেই টাকা তুলে নিল তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে । কারণ টাকা তুলতে কোন ওটিপি চাওয়া হয়নি । এভাবে তাঁদের নিজেদের অজান্তেই খোয়া গেছে একাউন্টের সব টাকা। কার্যত একাউন্ট সাফ করে দেওয়া হয়েছে । ব্যাঙ্ক, কাস্টমার সার্ভিস পয়েন্ট সব জায়গায় জানিয়েও কোন লাভ হয়নি। থানা, সাইবার ক্রাইম দফতরে অভিযোগ জানিয়েও এখনও মেলেনি সেই খোয়া যাওয়া টাকা।

শুধু ক্যানিং নয়, গত কয়েকমাসে এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বাসন্তী, গোসাবারও বহু মানুষও। ক্যানিংয়ের আমতলা, ইটখোলা গ্রামের এমনই দুই বাসিন্দা অরুনা কয়াল ও নাসিরুদ্দিন জমাদারের টাকা ব্যাঙ্ক থেকে দফায় দফায় তুলে নেওয়া হয়েছে । একজনের ৫০ হাজার ও আর একজনের ৪২ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে । এ বিষয়ে ক্যানিং থানা ও বারুইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু কোন সুরাহা হয়নি । কীভাবে এই টাকা খোয়া গেল সে সম্পর্কে কিছুই বুঝে উঠতে পাড়ছেন না এঁরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube