Bloody female victim of deadly car accident lying on road, close-up view at body
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন ভয়ে জড়াচ্ছে রাজ্য । প্রত্যেকদিনই অস্ত্র উদ্ধার, নাহলে খুন ! এবার শুট আউট সোনারপুরে। দক্ষিন ২৪ পরগনার সোনারপুরের কামরাবাদ এলাকার ঘটনা। চার বন্ধু কামরাবাদের ময়ুখ ভট্টাচার্যর বাড়িতে মাঝেমধ্যে রাতে এসে থাকত। কিন্তু শুক্রবার অন্য বন্ধুরা না আসায় রাতে লাল্টু হাজরা একাই ছিল। বিশ্বজিৎ সরকার নামে এক বন্ধুর সাথে রাত ১২.১৫ নাগাদ কথা হয়। বিশ্বজিৎ রাত ২ঃ১৫ মিনিট নাগাদ বাড়িতে এসে দেখে ঘরে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে লাল্টু। তখনই বিষয়টি জানাজানি হয়, খবর দেওয়া হয় সোনারপুর থানায়। রাতেই সোনারপুর থানার পুলিশ এসে লাল্টুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। তবে কে বা কারা কি কারণে লাল্টুকে খুন করল সে বিষয়টি এখনও পরিস্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় লাল্টু হাজরা নামে এক যুবকের মৃতদেহ । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু গুলির খোল ও দু’রাউন্ড গুলি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । খুব কাছ থেকে পেটে ও হাতে গুলি করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ ।
লাল্টু কর্মহীন ছিল। আগামী কয়েকদিনের মধ্যে একটি বিস্কুট কারখানায় কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পরিবার বা প্রতিবেশীদের দাবি খুবই ভালো ও মিশুকে ছেলে ছিল সে। অন্যের বিপদে বরাবরই ঝাঁপিয়ে পড়তো এই যুবক। তবে তাঁকে কেন খুন করা হল, কে এই খুনের পিছনে রয়েছে তা নিয়েই রহস্য দানা বেঁধে। লাল্টুর ভাইয়ের দাবি এই ঘটনায় কোন বন্ধু বান্ধবও জড়িত থাকতে পারে। তবে খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ছোটখাটো জমির দালালি করছিল সে। সেইজন্যই শত্রুতা বেড়েছিল বলে মনে করা হচ্ছে। তবে সঠিক কি কারণে এই খুন সে বিষয়ে এখনও পুলিশের তরফে কিছুই জানানো হয় নি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

