নিউজটাইম ওয়েবডেস্ক : টেট পরীক্ষা দিয়ে পাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী।২০১৪ সালের টেট উত্তীর্নদের তালিকা প্রকাশ পেতেই রব উঠেছে রাজ্যে। রাজনীতি ছেড়ে নিশ্চয়ই শিক্ষকতা করবেন না তাঁরা। তাহলে কী ভুল করে এই নাম প্রকাশিত হয়েছে তালিকায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন রাজ্যবাসী। এর আগে দিলীপ ঘোষের সন্ধান দিয়েছিল নিউজ টাইম। এইবার খোঁজ পাওয়া গেল সুজন চক্রবর্তীর।
জানা গিয়েছে, টেট উত্তীর্ণ প্রার্থী তালিকায় নাম থাকা সুজন চক্রবর্তী আর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ভিন্ন।এ সুজন সে সুজন নয়, এই সুজন চক্রবর্তী হলেন হাবরার বাসিন্দা মধ্যবিত্ত ঘরের ছেলে । তিনি পেশায় সহকারী শিক্ষক। টেট তালিকায় তাঁর নাম প্রকাশিত হতেই বিভ্রান্ত হয়েছেন সকলেই। তাঁর খোঁজে দিনে ৬০ টি পর্যন্ত ফোন আসছে। সুজন-সহ পরিবারের সকলেই বিরক্ত হচ্ছেন বেশ খানিকটা। তিনি এবং বাম নেতা সুজন চক্রবর্তী আলাদা ব্যক্তি, সংবাদমাধ্যমের সামনে সে বার্তাই স্পষ্ট করে দিতে চান তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

