নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই। সেই তালিকায় রাজ্যের একাধিক রাজনৈতিক দলের নাম করা নেতা নেত্রীদের নাম রয়েছে বলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষেরও। তবে এই নামের রহস্য ভেদ করা গিয়েছে। তালিকায় যে দিলীপ ঘোষের নাম রয়েছে তা বিজেপির নেতা দিলীপ ঘোষের নয়।
সেই নাম বারুইপুরের কল্যাণপুরের শিক্ষক দিলীপ ঘোষের বলে জানা গিয়েছে। এলাকায় শিক্ষক হিসেবেই পরিচিত। টিউশান পড়ান দিলীপ বাবু। সোমবার সন্ধ্যায়ও টিউশান পড়াচ্ছিলেন তিনি। তালিকায় যে নাম রয়েছে তা তাঁরই বলে জানান তিনি। তবে এই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অবশ্য জানা নেই বলেই দাবি এই দিলীপ ঘোষের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

