নিউজটাইম ওয়েবডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে, ঘুম ভাঙছে বোমার শব্দে। একবার নয়, প্রতিদিনই এই ঘটনার পুনরাবৃত্তি। এইবার আবারও বোমা ফেটে আহত ২ শিশু। ঘটনাটি ঘটেছে, কুল্পি থানার ছামনাবনী গ্রামে। আহত হয়েছে, নাবালক ফরিদুল পাইক ও তইদুল পাইক। জানা গিয়েছে, বুধবার ছামনাবনি গ্রামের একটি পোলের তলায় প্লাস্টিকে মোড়া অবস্থায় বোমা পড়ে থাকতে দেখে তিন নাবালক। পরে প্লাস্টিকের মধ্যে থাকা বোমা তুলে এনে বল ভেবে ছুঁড়ে ফেললে বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয় ওই দুই নাবালক।
পরে তাদেরকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বোমা উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ। পাশাপাশি এলাকা থেকে ৫ টি তাজা বোমা ও ১টি লোডেড আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয় বলে জানা যায়। অন্যদিকে ঘটনার পর থেকে থমথমে ছামনাবনি এলাকা। বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে কুল্পি থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

