দাম্পত্য কলহ । আর তার জেরেই টিকতে পারেননি শশুর বাড়িতে । পালিয়ে এসেছেন এক গৃহবধূ । যদিও একা পালাননি তিনি । পালিয়েছিলেন তাঁর প্রেমিকের সাথে । তবে এ যেন বুমেরাং ! পুলিশ দেখতে পেয়ে মাঝ রাস্তায় প্রেমিকও ফেলে পালালো তাঁকে ।
দাম্পত্য কলহে গভীর রাতে বাড়ি থেকে পালিয়ে উদ্ধার গৃহবধূর আত্মহত্যার চেষ্ঠা থানার বাথরুমে। বংশীহারি থানার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তৎপরতায় যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে সেই মহিলা ।
গঙ্গারামপুরের সর্বমঙ্গলা এলাকায় বাপের বাড়ি ওই মহিলার । বিয়ে হয় মহিপাল এলাকার তাঞ্জুরুল হোসেনের সাথে । অভিযোগ এক যুবকের সাথে প্রণয় সম্পর্কের জেরে তাঁদের স্বামীর স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। যার ফলে গতকাল ঝগড়া করে গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সাইকেল চেপে পালানোর চেষ্টা করে। পথে বংশীহারি থানা এলাকায় প্রহরারত সিভিক ভলান্টিয়ার্স তাঁদের ডাকলে তাকে ফেলেই পালিয়ে যায় তাঁর প্রেমিক । এরপর স্থানীয় লোকেদের উপস্থিতিতে বংশীহারি থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যায়। রাতে থানার বাথরুমে গিয়ে বেরোতে দেরি হলে সন্দেহ হয় মহিলা পুলিশের। এর পরেই দরজা খুলে দেখা যায় গলায় ওড়না জড়িয়ে ঝুলছে। উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পুলিশ। অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

