নিউজটাইম ওয়েবডেস্ক : গাড়ি চালাতে শেখা, শোক ডেকে আনল। বাদুড়িয়া থানার নয়া বস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামের ঘটনা। গতকাল রাতে মামা জয়দেব সরকারের বাড়িতে কালী পূজা উপলক্ষে মামার বাড়িতে এসেছিলেন ভাগ্নে কৌশিক দেবনাথ (বয়স ৪৬) , স্ত্রী সুনন্দা দেবনাথ (বয়স ৪০)। তাঁরা বিরাটি’র বাসিন্দা । সকালে কালি প্রতিমা ভাসান দিতে সবাই চলে যায় । পরে চার চাকা অলট্র গাড়ি নিয়ে স্ত্রীকে গাড়ি চালাতে দিয়ে স্বামী পাশে বসে ছিলেন ।
স্বামী স্ত্রী দুজনেই বেরিয়েছিলেন গাড়িতে । স্ত্রী গাড়ি চালানোর সময় ঢালাই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি, পুকুরে পড়ে যায় । স্থানীয় লোকজন খবর পেয়ে তড়িঘড়ি চারচাকা অলট্র গাড়ির গেট ভেঙে দুজনকে উদ্ধার করে, বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করে । ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে । বডি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় বাদুড়িয়া থানার পুলিশ ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

