আজ প্রায় ১০ দিন ধরে বহরমপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু দমনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস তথা বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্বকে। ইতিমধ্যেই পৌরসভার ২৮ টি ওয়ার্ডের মধ্যে বেশকিছু ওয়ার্ডে সাফাই অভিযানের পাশাপাশি কীটনাশক স্প্রে করা হয়েছে। আজ শহরের ৮ নম্বর ওয়ার্ডে পথে নেমে নিজে হাতে সাফাই অভিযান শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যেখান উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব ও দলীয় কর্মীরা। অধীর বাবুর অভিযোগ , একে তো এখনও ডেঙ্গু বিষয়ে সম্পূর্ণ নির্বিকার জেলা প্রশাসন আর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। তার উপর বর্তমানে যে কীটনাশক বা স্প্রে করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তাতেও রয়েছে ভেজাল, সেখানেও চলছে কাটমানির খেলা। ফলে ডেঙ্গু মশা মরা তো দূরের কথা, আরও প্রাণবন্ত হচ্ছে মশার লার্ভারা। এদিকে ডেঙ্গু আক্রান্তের হিসেবে এককথায় শীর্ষ তালিকায় রয়েছে মুর্শিদাবাদ জেলা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

