তিনি বরাবরই খুব রঙিন মানুষ । আর বারবার তা প্রমাণও করেছেন তিনি । কখনও রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে , কখনও গান গেয়ে , কখনও নাতির সাথে সাঁতার কেটে মজার মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁর অনুগামী থেকে শত্রুদের সাথে । তিনি আর কেউ নন, তিনি কামারহাটির তৃণমূল নেতা মদন মিত্র ।
সম্প্রতি তিনি গান বেঁধেছেন । গান বেঁধেছেন ফুটবল বিশ্বকাপ আর পঞ্চায়েত ভোট নিয়ে । দুই খেলা মিলিয়ে নতুন ফিউশন গানের রেকর্ডিং করে ফেলেছেন মদন মিত্র। গানে শুভেন্দু অধিকারী ও সুকান্তকে মজুমদারকে ‘শুসু’ বলে সম্বোধন করছেন মদন । উঠে এলো ‘দিলু আমাদের নেই চাপ আমরা পাবো কাপ ‘, এরকম লাইনও। বাম-বিজেপি জোটকেও ব্যাঙ্গ করেছেন এই গানে । লাইনে লাইনে চমক রয়েছে গানে । গানে গানে রাজনীতির মারপ্যাঁচ রয়েছে । মদন মিত্রের নিজস্ব গানের তিন নম্বর অ্যালবাম হতে চলেছে এটি । তিনি মনে করছেন ‘ও লাভলি’ আর ‘খেলা হবে কেও’ ছাপিয়ে যাবে এই গান, এবং বলেছেন নিজে কাতারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে যাবে বিশ্বকাপ দেখতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

