পাঁচ টিবি রোগীকে দত্তক নিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ।

এর আগেও তিনি বহু সাহসিকতার পরিচয় দিয়েছেন । তার সাথে দেখিয়েছেন তিনি কতটা মানবিক । কখনও রাতের অন্ধকারে পথ চলতি মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন আবার কখনও ভুল টিকা নেওয়ার হাত থেকে বাঁচিয়েছেন বহু মানুষকে । আবার এখন টিবি রোগীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন । তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা আবার তৃণমূল সাংসদও । তিনি আর কেউ নন, মিমি চক্রবর্তী । বাকিরা জা পারেননা তা বোধহয় মিমিই পারেন । আর সেই কথা আরও একবার মনে করিয়ে দিলেন মিমি ।

সম্প্রতি, পাঁচজন টিবি রুগীকে দত্তক নিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুক্রবার ভাঙড়ের নলমুড়ি হসপিটালের রুগী কল্যাণ সমিতির আলোচনায় অংশ নিয়ে তিনি এই পদক্ষেপ গ্রহণ করলেন বলে জানালেন।

ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হসপিটালের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেশ কিছুদিন আগে তাঁর উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। দায়িত্ব পাওয়ার পর এদিন ছিলো সাংসদের প্রথম আলোচনা বৈঠক। হাসপাতালের চারদিক ঘুরে দেখার পর চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেন মিমি। তারপর এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিশেষ আলোচনা করেন। ভাঙড় ১ ব্লকে বর্তমানে মোট ৭৩ জন টিবি রুগী আছে জানতে পেরে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। যাদের মধ্যে বেশ কিছু দরিদ্র অসহায় রুগীর কথা জানতে পেরে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন সাংসদ। পাঁচজন টিবি রোগীকে দত্তক নেবেন বলে এদিনই সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। তাঁদের চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিন যুক্ত খাবার ও যাবতীয় ব্যবস্থার খরচ তিনিই বহন করবেন বলে জানান মিমি। এছাড়াও এই হাসপাতালের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। মিমি চক্রবর্তীর পাশাপাশি এদিন ভাঙড় ১ ব্লকের বিডিও দিপ্যমান মজুমদার ও তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদও বেশ কয়েকজন টিবি রুগীর পুষ্টি সংক্রান্ত যাবতীয় খরচের দায়িত্ব নেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube