নিউজটাইম ওয়েবডেস্ক : আদালতে দিনভর দু-পক্ষের সওয়াল জবাবের পর অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। আরও ১৪ দিন জেলেই থাকতে হবে বীরভূমের বেতাজ বাদশাকে। এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতকে জানান, ৯২ দিন ধরে সিবিআই হেফাজত ও জেলে রয়েছেন অনুব্রত।
আইনজীবী এদিন আরও বলেন অনুব্রত মণ্ডল এখন প্রবীণ নাগরিক।তিনি অসুস্থ তাই যেকোনও শর্তে জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। এমনকি বীরভূমে থাকবেন না, এই শর্তেও জামিনের আর্জি জানিয়েছিলেন। তবে চিঁড়ে ভেজেনি। সিবিআই এর আইনজীবীর চোখা চোখা যুক্তিতে আবারও গারদেই থাকতে হচ্ছে অনুব্রতকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

