
ফের বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। নিহতের নাম দিলীপ সর্দার। তিনি দক্ষিন ২৪ পরগনার কুলতলি থানার কাটামারি গ্রামের বাসিন্দা। শনিবার ভোরে আচমকাই দিলীপের উপর হামলা চালায় বাঘ । সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে তাঁকে উদ্ধার করে নিয়ে এলেও বাঁচানো সম্ভব হয়নি । এই ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।
শনিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে সুন্দরবনের বিদ্যাধরী নদীর চড়ে। কুলতুলি ব্লকের কাটামারি এলাকার মোট ৬ জন বাসিন্দা সোমবার কাঁকড়া ধরার উদ্দেশ্যে গভীর জঙ্গলে যান। কাজ সেরে তাঁরা বাড়ি ফিরছিলেন। নদীতে ভাটা পড়ে যাওয়ায় তারা বিদ্যাধরী নদীর চড়ে রাত কাটান। শনিবার ভোরে ঘুম থেকে উঠে সবে তাঁরা চা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেইসময় নৌকাতে বসে মুখ ধুচ্ছিলেন দিলীপ। তার উপর অতর্কিতে তখন হামলা চালায় একটি বাঘ । তাঁকে টেনে নিয়ে জঙ্গলে চলে যাওয়ারও চেষ্টা করে। তবে দিলিপের সঙ্গীদের প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করা হয় । বাঘের মুখ থেকে উদ্ধার করা গেলেও প্রাণে বাঁচানো যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

