করে দেবো বলেও করলেননা বিজেপি সাংসদ ।

রাজনৈতিক নেতা-মন্ত্রী-কর্তাদের মিথ্যে আশ্বাস মানুষের কাছে জলভাত । সাধারণ মানুষ তবুও আশায় বুক বাঁধেন । ভোট দেন, নির্বাচন করেন কর্তাদের । আর তারপরেই সব আশা ভরাডুবি, ‘কেউ কথা রাখেনা’ । আর নেতা-মন্ত্রীরা যে মিথ্যে আশা দিয়ে থাকেন তা আরও একবার প্রমাণ করে দিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত রায় ।

তিনি ভোটে জেতার আগে কথা দিয়েছিলেন যে, তিনি জিতে ফিরতে পারলেই এলাকায় সেতু তৈরি হওয়া একেবারে পাকা । এমনকি ভোটের সময় বিজেপি সাংসদ বাড়ি বাড়ি গিয়ে বলেছিলেন ‘আমি ভোটে জিতলে চেলসেতু বানিয়ে দেব।’ কিন্তু কোথায় কি! সবই তো ফাঁকা । আজও সেই সেতু নির্মাণের উদ্যোগ পর্যন্ত নেয়নি কেউই ।

বর্তমানে মালব্লক ও ক্রান্তি ব্লকের মধ্যে যাতায়াতের একমাত্র ভরসা চেল নদীর উপর অস্থায়ী বাঁশের সাঁকো । কিন্তু এই সেতুর উপর দিয়ে বাইক বা সাইকেল নিয়ে যাতায়াত করলেও গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব । তাই মুমূর্ষু রোগীদের নিয়ে চিকিৎসা করাতে গেলে ক্রান্তি ব্লকের বাসিন্দাদের যেতে হয় লাটাগুড়ি নয়ত কাঠামবাড়ি হয়ে । দুইদিকেই ৪৫ কিমি ঘন জঙ্গল পথ পেড়িয়ে যেতে হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে । কিন্তু যদি চেলসেতুর উপর সেতু তৈরি হয়ে যায় তাহলে ক্রান্তি ব্লকের বাসিন্দাদের মাত্র ১৫ কিমি পথ পেরোলেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়া সম্ভব হবে ।

যদিও সাংসদ জানিয়েছেন রাজ্যের তরফে আর্থিক সাহায্য না করলে সেতু বানানো সম্ভব নয় । তবে এ কথায় আর চিঁড়ে ভিজছে না । স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube