দুই যুবতীর মধ্যে গভীর সম্পর্ক নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় একই ঘরে থাকাকালীন সময়ে হঠাৎ প্রবেশ করে এক যুবতীর গোপনাঙ্গে গরম লোহার রড নিয়ে নির্যাতনের অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টারও অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার আধুয়া বেলাইপাড়া গ্রামে। অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করে সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যুবতীর পরিবারের লোকজন। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৫ শে অক্টোবর সাগরদিঘির বেলাইপাড়ার যুবতী তারই প্রতিবেশী এক বান্ধবীর বাড়িতে ঘুমিয়ে ছিলেন । রাত ১১ টা নাগাদ গ্রামের তিন যুবক তাদের ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে । কেন দুই যুবতী ঘরে ঘুমিয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে । কিন্তু তারা বান্ধবী বলে পরিচয় দিলেও তারা সমকামি সন্দেহ করে মারধর শুরু করে । শুধু তাই নয়, ওই যুবতীর শরীরের পোশাক খুলে নেওয়ার পাশাপাশি তাকে ধর্ষনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ । থামানোর চেষ্টা করলে নগ্ন করে তার যৌনাঙ্গে গরম লোহার রডের ছ্যাঁকা এবং পেট ও উরুতে একাধিক রডের ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ । সেই সময় তার বান্ধবী বাধা দিলে তাকেও মারধর করা হয় । রাতে বিষয়টি ভয়ে পরিবারের লোকজনকে না জানালেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে সাগরদিঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা চলার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । এদিকে এমন অমানবিক নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানানোর এক সপ্তাহ পরেও অভিযুক্তদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

