ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগিং’ ।

ফের র‍্যাগিং-এর শিকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম এক ছাত্রকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে । আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাইটার খুঁজতে সোমবার সন্ধ্যের দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিউ ব্লক হোস্টেলের দিকে যায়। তখন মদ্যপ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রাক্তন তাকে হেনস্থা করে বলে জানা যাচ্ছে । ওই প্রাক্তন ছাত্র হোস্টেলেই থাকতো বলেই জানা যায় । ইতিমধ্যেই কর্তৃপক্ষ কাছে অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় সুত্রে জানায়, এটা দুর্ভাগ্যজনক ঘটনা । তারা এই র‍্যাগিং-এর বিরুদ্ধে , খুব শীঘ্রই তারা এর যথাযথ ব্যাবস্থা নেবে ।

হেনস্থার শিকার হওয়া ছাত্র জানান, মদ্যপ অবস্থায় ছিলেন ওই প্রাক্তন ছাত্র। প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, পরে গায়ে হাত তোলে, ধাক্কা দেয় বলেও অভিযোগ । হেনস্থা হওয়া ছাত্র অভিযোগ জানানোর কথা জানালে, প্রাক্তন ছাত্ররা সদলবলে এসে মৃত্যু ভয় পর্যন্ত দেখায় বলে অভিযোগ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube