ফের একবার সমাজ তার বর্বরতা দেখিয়ে দিল । ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুন করা হল !
ইতিমধ্যেই ষাটোর্ধ্ব এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরের ৬ নং ওয়ার্ডের পুরানো ওভারব্রীজ সংলগ্ন ছোটলাইন এলাকায় । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে । এক ব্যক্তিকে আটকও করেছে বর্ধমান থানার পুলিশ। স্থানীয় ও পুলিশসূত্রে জানা যাচ্ছে , শুক্রবার রাতে পুরানো ওভারব্রীজ সংলগ্ন ছোটলাইন এলাকায় এক ষাটোর্ধ্ব বৃদ্ধার দেহ পরে আছে বলে স্থানীয়রা খবর দেয় থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । স্থানীয়দের অভিযোগ , বৃদ্ধাকে এক ব্যক্তিকে ধর্ষন করার চেষ্টা করতে দেখে স্থানীয়রা বাধা দেয়। সেই সময় ওই ব্যক্তি পালিয়ে গেলেও স্থানীয়রা দেখেন বৃদ্ধা মারা গেছেন। এরপরেই তারা পুলিশকে খবর দেয়। ঘটনার প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে থান-পুলিশ, আইন-কানুন আদেও পারবে সমাজের বর্বর চেহারার পরিবর্তন ঘটাতে ?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

