প্রেমিকার শোকে স্ত্রীকে খুন !

বর্তমানে বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা একপ্রকার জলভাত হয়ে উঠেছে দৈনন্দিন জীবনে । আর সেই সম্পর্কের জেরে খুন টাও খুব সাধারণ হয়ে উঠেছে দিন দিন ।

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন স্ত্রী। আর তা নিয়েই বিস্তর অশান্তি ছিল পরিবারে। এইদিকে এরইমধ্যে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। সেই কারণে সমস্ত রাগ গিয়ে পড়ে স্ত্রীর উপর। সেই রাগের বসে নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। নিহতের নাম উম্মে হানি (২৫)। ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউল শেখকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিং থানার ধর্মতলা গ্রামের বাসিন্দা রবিউল শেখের সাথে গোপাল পুরের বাসিন্দা উম্মে হানির বিয়ে হয়। বিয়ের প্রায় আট বছর পর সম্প্রতি অন্য মহিলার প্রেমে পড়েন রবিউল‌। স্বামী অন্য মহিলার প্রেমে পড়ায় প্রতিবাদ করতে শুরু করেন স্ত্রী। আর এ নিয়ে প্রায়শই সংসারে অশান্তি লেগেই থাকতো । সম্প্রতি রবিউলের সেই প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। সেই ঘটনায় নিজের স্ত্রীর উপর আরও রাগ, ক্ষোভে ফুঁসতে থাকে সে। অভিযোগ সেই রাগেই শুক্রবার উম্মে হানিকে শ্বাসরোধ করে খুন করে রবিউল। নিজের বাড়িতেই সে স্ত্রীকে খুন করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা উম্মে হানিকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube