অবশেষে ধরা পড়ল কয়লা চোর !

শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ল কয়লা চোর । আন্তর্জাতিক জল সীমা দিয়ে কয়লা পাচার করতে গিয়ে সাতজনকে গ্রেফতার করল দক্ষিন ২৪ পরগনার কুলতলি থানার পুলিশ। এমনিতেই রাজ্য রাজনীতি কয়লা ও গরু পাচার নিয়ে সরগরম দীর্ঘদিন ধরেই । তারই মধ্যে আন্তর্জাতিক জল সীমার অন্তর্গত ঠাকুরান নদী দিয়ে কয়লা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হল সাতজন।

ধৃতদের বাড়ি পাথর প্রতিমা ব্লকের এল প্লটে। পনেরো টন কয়লা সহ একটি ট্রলার বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশের জাহাজ থেকে এই কয়লা নামিয়ে নিয়ে তা পাচার করা হচ্ছিল। কুলতলিতে সেই কয়লা পাচার করা হচ্ছিল একটি ইটভাটায়। ঘটনায় মৈপীঠের বাসিন্দা জাকির শেখ নামে এক ব্যক্তির নাম উঠে আসছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে কুলতলি থানার পুলিশ। এল প্লটের বাসিন্দা ভবশঙ্কর মণ্ডলের ট্রলারে করে পাচার হচ্ছিল। যদিও জাকির শেখ এই ট্রলার ভাড়া নিয়েছিলেন গম বহন করবেন বলে। কিন্তু গমের পরিবর্তে কয়লা তুলে দেওয়া হয় ট্রলারে। ট্রলার ভর্তি কয়লা দেখে কুলতলি থানার টহলদারি পুলিশের সন্দেহ হলে তাঁরা ট্রলারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কেউই এ সম্পর্কে সদুত্তর দিতে পারেন নি, পাশাপাশি কয়লার পর্যাপ্ত কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube