নিউজটাইম ওয়েবডেস্ক : নদীয়া জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো বিমলেন্দু সিংহ রায় কে। এই মর্মে শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে সঙ্গে দপ্তরে পাশাপাশি তার জায়গায় আপাতত জেলা শাসকের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। তিনি করিমপুর বিধানসভার বিধায়ক বটে।যদিও বারবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি।
পাশাপাশি জেলা শাসক জানিয়েছেন, তার কাছে একটি নোটিশ এসেছে খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করা হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা সম্প্রতি তার বিরুদ্ধে তার বিধানসভা এলাকায় ব্লক সভাপতি পদ পাইয়ে দেওয়ার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এই বিষয়ে দল এবং পুলিশে অভিযোগ জানিয়েছিলেন তার দলেরই এক তৃণমূল কর্মী। সম্ভবত সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মনে করছেন অনেকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

