ধামসা-মাদলে ‘জাহের থানে’ পুজো

নিউজটাইম ওয়েবডেস্ক : পুরুষদের পটু হাতে ধামসা মাদলের বোল।,তার সঙ্গে তাল মিলিয়ে আদিবাসী রমণীদের নাচ। আর নাচে সমানভাবে অংশ নিচ্ছেন বর্তমান প্রজন্মের মেয়েরাও।  চলছে ‘জাহের থানে’ পুজার্চনা। সাদামাটা গ্রামীণ জীবন থেকে বহু দূরে আজও এভাবেই নিজেদের ঐতিহ্য পরম্পরা বাঁচিয়ে রেখেছেন বাঁকুড়া শহর সংলগ্ন শ্রীনগর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

বর্তমানে আদিবাসী সমাজের একটা বড় অংশ কর্মসূত্রে গ্রামের কাঁকর বিছানো রাস্তা, ধুলি ধূসরিত গ্রাম্য জীবন ছেড়ে বাঁকুড়া শহরে বসবাস করছেন। তাঁদের সন্তানেরাও এখন শহরবাসী। কিন্তু এত পরিবর্তনের পরেও নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যেও তা ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা। আর সেই লক্ষ্যেই সম্মিলীতভাবে শহরবাসী- আদিবাসী সমাজের মানুষ তাঁদের তৈরী ‘বাঁকুড়া নাগার আতো’ সংগঠনের মাধ্যমে বছরভর নানান কর্মসূচী পালন করেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube