নিউজটাইম ওয়েবডেস্ক : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুর গ্রাম বোমা তৈরি করতে গিয়ে আহত চার তৃণমূল কর্মী। তাদের মধ্যে একজনকে প্রথমে জঙ্গিপুর হাসপাতাল নিয়ে যাওয়া।তার স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করলে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বাকি তিনজনের চিকিৎসা চলছে স্থানীয় বেসরকারী হাসপাতালে।
জানা গিয়েছে, ওই এলাকা থেকে কিছু দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেন অনেকেই। তারপরেই এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য বোমা বাঁধার কাজ করা হচ্ছিল। তবে যারা আহত তারা তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। যদিও এই প্রসঙ্গে তৃণমূল কর্মীরা মুখ খোলেননি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

