নিউজটাইম ওয়েবডেস্ক : ছট পূজা সেরে ফেরার পথে হাতির হামলার কবলে ছট পূজার পূন্যার্থীর দল। অল্পের জন্য প্রাণে বাঁচল তাঁদের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায়। এদিন সকালে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে একটি বুনো হাতির দল গ্ৰামে প্রবেশ করে। বুনো হাতির দলে ছোটো বড় মিলিয়ে প্রায় ৫০ টি হাতি ছিল।
এদিকে সোমবার ছট পুজা উপলক্ষে মাদারিহাটের হলং নদী ঘাটে ছিল পূন্যার্থীদের তৎপরতা। সূর্য উদয়ের আগেই নদী ঘাটে উপস্থিত ছিলেন পূন্যার্থীদের দল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুজো সেরে বাড়ি ফিরছিলেন মাদারিহাটের মেঘনাথ সাহা নগর এলাকার পূন্যার্থীরা। আনুমানিক সকাল সাড়ে ৬টা নাগাদ মেঘনাদ সাহা নগরের সামনে আসতেই জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি হাতির দলের মুখোমুখি হয়ে পড়েন তারা। হাতির দলটিও অতর্কিত হামলা চালায় পূন্যার্থীরদের উপরে। একটি মোটরবাইক ভেঙে দেয় হাতির দলটি। কোনক্রমে প্রাণে পালিয়ে বাঁচেন মেঘনাথ সাহা নগর এলাকার ছট পূন্যার্থীরা। অবশেষে জলদাপাড়ার জঙ্গলে ফিরে যায় হাতির দলটি। তবে ফিরে যাওয়ার আগে বেশ কিছু জমির ফসল খেয়ে সাবার করে যায় তারা। স্থানীয়দের অভিযোগ বনদপ্তরকে জানানোর পর এখনো অবধি বনদপ্তর এসে পৌঁছয়নি। এমন ঘটনা যেন মাদারিহাট এলাকার নৃত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

