নিউজটাইম ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলাতে ফের ডেঙ্গু’তে প্রান গেল। ইতি মধ্যেই মুর্শিদাবাদ জেলাকে ডেঙ্গু জেলা হিসেবে সর্তকতা করা হয়েছে ।এবার ডেঙ্গুতে প্রান হারালেন প্রদেশ কংগ্রেসের সদস্য তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ জহর। দীর্ঘ দিন ধরেই ডেঙ্গু ‘র বিরুদ্ধে লড়াই করছিলেন তিনি। প্রথমে বহরমপুরে পরে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা চলার পর সোমবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে।
ঘটনার শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্তের জেরে মৃত্যু হল কংগ্রেস নেতার। আমরা গভীর ভাবে শোকাহত, মর্মাহত। গতকাল রাতেই তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজকে সকালে তার অকাল প্রয়াণ ঘটে। এই মৃত্যু স্বাভাবিক না।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

