নিউজটাইম ওয়েবডেস্ক :
নার্সিং
পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার’কে কেন্দ্র করে চাঞ্চল্য।ঘটনাটি
ঘটেছে নামখানার ফ্রেজারগঞ্জের জেটিঘাট এলাকায়। বাড়ির
দোতলায় রুমের
ফ্যানের সঙ্গে ওড়না
লাগিয়ে গলায় ফাঁস লাগানো
অবস্থায় উদ্ধার হল নার্সিং ছাত্রীর দেহ। মৃতা
ছাত্রীর নাম বিদিশা বিশ্বাস। সূত্রের
খবর, রবিবার রাতে নিজের
বাড়ির দোতলার ঘর থেকে
গলায় ওড়না দিয়ে ফাঁস
লাগানো অবস্থায় ওই ছাত্রীর ঝুলন্ত
দেহ উদ্ধার করে পুলিশ। ওই
নার্সিং ছাত্রী ব্যাঙ্গালোরে পড়তেন
বলে জানা গিয়েছে।
পুজোর
ছুটি কাটাতে ফ্রেজারগঞ্জে নিজের
বাড়িতে আসে বছর কুড়ির
বিদিশা। স্থানীয়
ও পরিবার সূত্রে জানা
যায়, বিকাশবাবুর এক ছেলে এবং
এক মেয়ে।তার
মধ্যে বড় বিদিশা।বরাবরই পড়াশোনায় ভালো
ছিল । উচ্চ
মাধ্যমিক পাশ করার পরেই
বছর দুয়েক আগে সে
ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে গিয়েছিল।
পুজোর ছুটিতে বাড়িতে আসে
। রবিবার রাতে
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী
হয় বছর কুড়ির বিদিশা।ঘটনাস্থল
থেকে পুলিশ বিদিশার মোবাইল
ফোন উদ্ধার করেছে।
তবে ঠিক কী কারণে
মৃত্যু তা নিয়ে কিছু
বলতে চায়নি পরিবারের লোকজন। পুলিশ
দেহ উদ্ধার করে অস্বাভাবিক
মৃত্যুর মামলার রুজু করে
দেহ ময়না তদন্তের জন্য কাকদ্বীপ
হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পাশাপাশি পুরো ঘটনার তদন্ত
শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল
থানার পুলিশ।