জগদ্ধাত্রী ঠাকুর ভাসানের নির্দেশিকা জারি

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ মহাষষ্ঠী। আলোয় সেজে উঠেছে জগদ্ধাত্রীর পুজো। চন্দননগর থেকে শহর ও শহরতলীর বহু জায়গায় ভিড় জমাচ্ছেন ভক্তরা। দুর্গাপুজো যাওয়ার পর এবং নতুন বছর আসার আগে, এই শেষ উৎসব বাঙালির। তাই দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও সেজে উঠতে চাইছে বাঙালিরা। আপনিও কি এই জগদ্ধাত্রী পুজোয় অংশ নিতে চান? তাহলে খুব বেশি দেরী না করে ঘুরে আসুন। কারণ ষষ্ঠীর দিনই জারি হল জগদ্ধাত্রীর ভাসান সংক্রান্ত নির্দেশিকা।

স্বরাষ্ট্র মন্ত্রকের জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, ৫ অক্টোবরের মধ্যেই জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান সম্পন্ন করতে হবে। বিসর্জনের আগে শোভাযাত্রা করতে হলে পুজো কমিটি-গুলিকে তা গে থেকে পুলিশকে জানাতে হবে। এসপি,সিপি’দের বিসর্জনের জন্য সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube