চঞ্চল ‘হাওয়া’য় উত্তাল নন্দন

নিউজটাইম ওয়েবডেস্ক : নন্দনে ‘রং জমেছে সাদা কালা’র। শনিবার নন্দন চত্বরে ‘হাওয়া’ দেখতে আসা দর্শকদের মাথা গুনে শেষ করা যাচ্ছিল না। সামাজিক মাধ্যমে অনেকে বলছিলেন, পুজোতেও নাকি এত ভিড় হয়নি।চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাকে পশ্চিমবঙ্গের সিনেমাপ্রেমীরা উজাড় করে দিয়েছেন ভালবাসা।

শনিবার নন্দনে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ হাওয়া সিনেমার প্রদর্শনী করা হয়। ১১-১২ ঘন্টা লাইন দিয়ে, বহু দূর দূর থেকে দর্শকেরা ‘হাওয়া’ দেখতে পৌঁছান।সিনেমা হলের আয়তনের তুলনায় দর্শক সংখ্যা বেশি হওয়ায় অনেক দর্শক বৃথা মনোরথে ফিরে যান।

সিনেমার গানগুলি বঙ্গবাসীর মন জিতে নিয়েছিল আগেই।‘হাওয়া’র ট্রেলার দেখে অনেকেই সিনেমাটি দেখতে পাবেন না বলে আফসোস করছিলেন। তাই সেই সিনেমা হাতের কাছে পেয়ে, কেউ আর সুযোগ ছাড়তে চাইছেন না। দর্শকদের অনুরোধে নন্দনে ‘হাওয়া’ ছবির আরও দুটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।আজ ১০ টা থেকে ১টা পর্যন্ত নন্দনে ‘হাওয়া’ দেখানো হবে। এবং আগামী বুধবার অর্থাৎ ২ অক্টোবর একই সময়ে সিনেমাটির আরও একটি প্রদর্শনী হবে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube