চিরঘুমে অভিনেত্রী সোনালী চক্রবর্তী

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত হলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী। সোমবার ভোর ৪টে নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালী। এর আগেও বেশ কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। এইবার জীবন যুদ্ধে থমকে গেলেন তিনি।

এইদিন সকালে অভিনেত্রীর প্রয়াণের খবর জানান তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তী। ফেসবুকে সোনালী চক্রবর্তীর ছবি দিয়ে তিনি লেখেন, ‘ভরা থাক স্মৃতিসুধায়’। অভিনেত্রীর প্রয়াণে শোকাস্তব্ধ টলি পাড়া। তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বাসভবনে। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube