নিউজটাইম ওয়েবডেস্ক : হ্যালোইন উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ায়। প্রবল ভিড়ে মৃত্যু হল প্রায় ১৫১ জন মানুষের। এর মধ্যে রয়েছে ১৯ জন বিদেশী, যাঁদের পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন প্রায় ৮২ জন। দক্ষিন কোরিয়ার ইতেওন জেলায়, হ্যালোইন উদযাপনে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
শনিবার হ্যালোইন উৎসবে সেজে উঠেছিল দক্ষিণ কোরিয়া। ছোট ছোট গলিতে ঢল নেমেছিল সাধারণ মানুষের। দেশ বিদেশ থেকে দক্ষিণ কোরিয়ার হ্যালোইন উৎসবে সামিল হতে এসেছিলেন বিদেশীরা। প্রবল ভিড়ের চাপে শনিবার রাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।হৃদরোগে মৃত্যু হয় অনেকের। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ইউন সুক-ইয়েওল, রাজধানী সিউল’এ রবিবার শোক দিবস ঘোষণা করেছেন। ভারতের তরফে দক্ষিণ কোরিয়ার দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করা হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

