নিউজটাইম ওয়েবডেস্ক :
কুকুরকে ধর্ষণ
করার অভিযোগে গ্রেফতার করা হল ২৮ বছরের ডেলিভারি বয়’কে।মুম্বই পশু অধিকার এনজিও’র এক
সদস্যের অভিযোগ পেয়ে,শনিবার পোওয়াই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। জানা গিয়েছে,
মুম্বই’এর এক মলে ওই ব্যক্তি কুকুরটিকে ধর্ষণ করেছিল।ঘটনাটি নজরে আসে অন্য এক ডেলিভারি
বয়’এর।
ওই ডেলিভারি বয়
তৎক্ষণাৎ ভিডিও করে। সেই ভিডিও ভাইরাল হলে এনজিও সদস্যের চোখে পড়ে। দেরি না করে ওই
ডেলিভারি বয়’এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানতে পারে ওই ব্যক্তি দিনের
পর দিন কুকুরটিকে ধর্ষণ করে গিয়েছে।
কুকুরটির শারীরিক
পরীক্ষা করা হলে, ধর্ষণের একাধিক প্রমাণ পাওয়া যায়। বর্তমানে কুকুরটিকে হাসপাতালে ভর্তি
রাখা হয়েছে। এনজিও সদস্য মুম্বই’এর মানুষদের ওই কুকুরটিকে দত্তক নিতে এগিয়ে আসার আবেদন
জানিয়েছেন।
পুলিশ জানিয়েছেন
ওই ব্যক্তির বিরুদ্ধে ১৯৬০, পশু আইন, প্রিভেনশন অফ ক্রুয়েলটি ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের
করা হয়েছে। এবং তাকে যথাযথ শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন।