নিউজটাইম ওয়েবডেস্ক : রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে শীতকালীন অধিবেশনেই সংশোধনী বিল আনতে পারে সরকার, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে জানালো কেন্দ্র। কেন্দ্রকে এই বিষয়ে আরও সময় দেওয়ার আবেদন মঞ্জুর করল শীর্ষ আদালত। পাশাপাশি এই আইন ও তার প্রয়োগ আপাতত মুলতুবি থাকবে বলে গত ১১ই মে র অন্তর্বর্তী নির্দেশ বহাল রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
প্রধান বিচারক উদয় উমেশ ললিত, এবং বিচারক এস.রবীন্দ্র ভট্ট এবং বিচারক হিমা কোহলির বেঞ্চে এদিন অ্যাটর্নি জেনারেল আর.ভেঙ্কটরমন বলেন, ‘আগামী শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে কিছু একটা ঘটতে পারে।কিছু বদল আসতে পারে। অন্তর্বর্তী নির্দেশ নিয়ে চিন্তার কোনও কারণ নেই।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

