নিউজটাইম ওয়েবডেস্ক : জঙ্গলমহলের মুখ উজ্জল করলো ঝাড়গ্রামের শুভেন্দু মাহাতো। হাজার অভাব অনটনের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছেন তিনি।ছোটবেলায় হারিয়েছিলেন দৃষ্টি, তবু স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। শুভেন্দুর দৃঢ়তা এবং অধ্যাবসায় তাঁকয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিল।
ঝাড়গ্রাম জেলার গড় শালবনি এলাকার কইমা গ্রামের যুবক শুভেন্দু মাহাতো। জন্মের পর থেকেই চোখে কম দেখতেন।মাত্র দু বছরে হারিয়ে ফেলেন নিজের দৃষ্টিশক্তি।উড়িষ্যার ভুবনেশ্বরের শত চেষ্টা করেও অপারেশন করিয়ে দুটো চোখ ঠিক করতে পারেনি তাঁর পরিবারের লোকেরা। শেষ পর্যন্ত অন্ধ চোখ নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু। তাঁর পরিবারের লোকেরা পড়াশুনার জন্য তাকে হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমে পাঠান। সেখান থেকেই শুভেন্দুর জীবনের নতুন জার্নি শুরু হয়।পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও ভালো করতেন শুভেন্দু মাহাতো।2014 সাল থেকে বাংলার হয়ে ব্যাট নিয়ে মাঠে নামা শুরু। অধ্যবসায়ের জোরে ‘ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফর ব্লাইন্ড অফ ইন্ডিয়া’র হয়ে দেশের জার্সি গায়ে পড়ার সুযোগ পেলেন শুভেন্দু। ১৭ জুন তার সিলেকশন হয় ।আগামী ৬ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ২০ টি ক্রিকেট বিশ্বকাপ ফ্রম প্রতিযোগিতা হবে, প্রতিবেশী দেশ ছাড়াও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এই প্রতিযোগিতায় অংশ নেবেন এবং এই প্রতিযোগিতায় ভারতের হয়ে দল বাছাই শুরু হয়ে গেছে। ভারতের হয়ে খেলতে নামবেন জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের গড় শালবনির কইমা গ্রামের ছেলে শুভেন্দু মাহাতো। ঝাড়গাম জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দিয়ে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

