নিউজটাইম ওয়েবডেস্ক : অনলাইনে মাত্র দুটি বিয়ার কিনতে গিয়ে ৪০ হজার টাকা হারালেন উকিল। জানা গিয়েছে, দক্ষিণ মুম্বই’এর ল ফার্মে কর্মরত এক উকিল মাত্র দু মাস আগে গুরুগ্রাম থেকে মুম্বাই এসেছিলেন। থাকছিলেন কোলাবা চত্বরে। ২৬ বছরের সেই উকিল, এদিন অনলাইনে বিয়ার অর্ডার দিতে গিয়ে কাছাকাছি এক ওয়াইন শপের ফোন নম্বর পান।
সেই নম্বরে ফোন করলে বিপরীত দিক থেকে উকিলকে জানানো হয়, তাঁকে হোয়াটস অ্যাপে বিয়ারের অর্ডার দিতে হবে এবং অনলাইনেই সেই অর্ডারের পেমেন্ট করতে হবে। উকিলও অনলাইনে দুটি বিয়ার বোতলের ৩৬০ টাকা এবং ডেলিভারি ফি বাবদ অতিরিক্ত ৩০ টাকা পেমেন্ট করে দেন। এরপরেই শুরু হয় আসল জালিয়াতির খেলা। ওই নম্বর থেকে উকিলের কাছে আবারও ফোন আসে। এইবার উকিলকে বলা হয়, বিয়ার কেনার বিল পেতে হলে উকিলকে আরও ৪,৯৯৯ টাকা ওই নম্বরে পাঠাতে হবে। তবে উকিলকে নিশ্চিত করা হয় যে সেই টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে কাটা হবে না।তাই করে উকিল। আবারও সেই জালিয়াত মদ বিক্রেতার কথা শুনে, উকিল বারে বারে পেমেন্ট করতে থাকে।এইভাবে ৪৪ হাজার ৭৮২ টাকা কেটে নেওয়া হয় উকিলের অ্যাকাউন্ট থেকে। কথা ছিল মদ বিক্রেতা সেই টাকা ফিরিয়ে দেবেন। কিন্তু বারে বারে ফোন করেও তাকে আর পাওয়া যায়নি। ঠকে গিয়েছেন বুঝে, এরপর পুলিশকে খবর দেন উকিল। সাইবার পুলিশের সহায়তায় ওই মদ বিক্রেতার খোঁজ করছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

