রহস্যমৃত্যু অন্তঃসত্বা গৃহবধূর

নিউজটাইম ওয়েবডেস্ক : রহস্যমৃত্যু অন্তঃসত্বা গৃহবধূর। পরিবারের অভিযোগ, ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন তিনি। আচমকাই রবিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যান গৃহবধূ। হাসপাতালে ভিজিটিং আওয়ার্সে গিয়ে তাঁর দেখা পান না পরিবারের সদস্যরা। পরিজনদের দাবি, রবিবারই হাসপাতাল কর্তৃপক্ষ, ন্যাশনালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি। ওই গৃহবধূকে খোঁজার কোনও চেষ্টাই করেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ স্ত্রীরোগ বিভাগের শৌচাগারের পিছনে গৃহবধূর দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীর দাবি, ওই গৃহবধূর মাথা ফেটে গিয়েছে। কান,হাতের একাধিক জায়গায় মাংস খুবলে নেওয়ার চিহ্ন রয়েছে। সকাল সাড়ে দশটার সময় দেহ উদ্ধার হল। সংবাদমাধ্যম পৌঁছনোর পর দুপুর ১২টা নাগাদ দেহ উদ্ধারের স্থল পুলিশের তরফে ঘিরে ফেলা হয়। গোটা বিষয়টি আপাতত খতিয়ে দেখছে ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন উচ্চ পদস্থ আধিকারিকরা।পরিজনদের প্রশ্ন, রবিবার‌ই শৌচাগারে কেন খোঁজ করা হল না? শৌচাগারের পিছনের জায়গায় দেহ এল কী ভাবে?

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube