নিউজটাইম ওয়েবডেস্ক : নদীর উপর ব্রিজ ভেঙে প্রায় ৫০০ মানুষ জলের অতলে চলে গেল। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে গুজরাটের মরবি’তে মাচ্চু নদীর উপর। বেশ কিছুদিন ধরে ওই ব্রিজটির সারাই-কার্য চলছিল। কিছুদিন আগে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। রবিবার একেই সপ্তাহের শেষ, তার উপর ছট পুজো, সাধারণ মানুষ ভিড় জমায় ব্রিজের উপর। এমন সময় আচমকা ব্রিজটি ভেঙে পড়ে নদীর উপর।
বহু মানুষ জলে পড়ে যায়। অনেকে ব্রিজ ধরে মরণ ঝোলা ঝুলতে থাকে। সরকারের তরফে দ্রুত উদ্ধারকার্য শুরু হয়। এখনও পর্যন্ত সঠিক হিসেব পাওয়া না গেলেও মনে করা হচ্ছে,মৃত্যুর সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। স্থানীয় এমএলএ’র দাবি ব্রিজটি মাত্র ৬ মাস আগে ভোটের জন্য উদ্বোধন করা হয়। তড়িঘড়ি ওই ব্রিজ খুলে দেওয়ার তাড়া থাকায় ব্রিজটির খুঁটিনাটি সঠিকভাবে পরীক্ষা করে দেখা হয়নি। রবিবার রাতে এই ঘটনা ঘটলেও, রাত পেরিয়ে সোমবার সকাল পর্যন্ত উদ্ধারকার্য চলছে।আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।বহু মানুষ এখনও নিখোঁজ। গুজরাট সরকার মৃতদের পরিবারের জন্য ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের পরিবারকেও ৫০ হাজার টাকা করে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

