নিউজটাইম ওয়েবডেস্ক : ছট পুজোর আগে একদিকে সাংসদ ‘বিহারী বাবু’ শত্রুঘন সিনহা অন্যদিকে বিধায়ক অগ্নিমিত্রা পাল দুজনের বিরুদ্ধেই নিখোঁজ পোস্টার পড়েছিল আসানসোলে। সেই দুজনকেই আজকের ছট পুজো উপলক্ষে দেখা গেল আসানসোলের বিভিন্ন ঘাটে।
একদিকে তপসি বাবার ঘাটে যখন শত্রুঘন সিনহা ছট-ব্রতী দের পাশে দাঁড়িয়েছেন অন্যদিকে জেকে নগর, বল্লভপুর সহ বিভিন্ন ঘাটে দেখা গেল বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রাকে।পশ্চিম বর্ধমানের বিভিন্ন ছটঘাট অজয় নদী থেকে দামোদর নদী এবং বিভিন্ন পুকুরে আজ ছট ব্রতীরা সূর্য প্রণাম সারেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

