নিউজটাইম ওয়েবডেস্ক : দার্জিলিং’এর হেরিটেজ টয়ট্রেন’কে টেক্কা দিচ্ছে ডুয়ার্সের ভিস্তা ডোম।কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকেই, উত্তরের পাহাড় এবং ডুয়ার্স মুখী বহু বেশি বিদেশি পর্যটক। আর তাতেই নতুন চালু হওয়া টুরিস্ট স্পেশাল ভিস্টাডোমের টিকিটের জন্য রেলের দুয়ারে লম্বা লাইন। রীতিমতো ওয়েটিং লিস্ট তৈরি করে ভিস্টাডোমের টিকিট বিক্রি করতে হচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলকে। ৪৪টি আসনের বুকিংয়ের জন্য কয়েকশো মানুষ ওয়েটিং লিস্টে থাকছেন।এই ট্রেনের জনপ্রিয়তা দেখে ইতিমধ্যেই সপ্তাহে ২ দিন’এর পরিবর্তে ১ অক্টোবর থেকে এই ট্রেনটিকে দৈনিক করে দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। প্রত্যেকেই ভিস্টাডোমে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন।
নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ভিস্টাডোমের এই বিশেষ ট্রেনে ইঞ্জিনের সঙ্গে দুটি এসি চেয়ারকার, দুটি নন এসি চেয়ারকার এবং একটি ভিস্টাডোম কোচ থাকছে। ৮৪০ টাকা খরচ করেই পর্যটকেরা উপভোগ করতে পারবেন জঙ্গল পাহাড় এবং পাহাড়ি নদীর থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ। এর পাশাপাশি থাকছে ভারতীয় রেলের বিলাসবহুল পরিষেবা। সম্পূর্ণ ডিজিটাল দরজা, থ্রি সিক্সটি ডিগ্রী রিভলভিং চেয়ার, আর চারপাশ কাঁচ দিয়ে ঘেরা তারই মাঝখান চেয়ারে বসে ডুয়ার্সের মনোরম পরিবেশের পরিষ্কার দৃশ্য। এনজিপি থেকে আলিপুরদুয়ার জংশন অব্দি ১৬৫ কিলোমিটার পথ পর্যটকদের কাছে যেন এক স্বপ্নের যাত্রা। দীর্ঘ এই যাত্রায় মাঝখানে পড়ছে মহানন্দা, গরুমারা, জলদাপাড়া এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের মত জঙ্গল। আর রয়েছে পাহাড় এবং সবুজ গালিচার মত চা বাগান। আর প্রকৃতির এই অপরূপ দৃশ্যই পর্যটকরা উপভোগ করতে পারবেন এই ভিস্টা ডোম কোচে বসে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

