নিউজটাইম ওয়েবডেস্ক : টাকি ইছামতি নদীতে ভুটভুটিতে উঠতে যাওয়ার আগেই স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। জানা গিয়েছে নিখোঁজ ব্যক্তির নাম, মহিতোষ অধিকারী। তাঁর বয়স ৩২ । বাড়ি টাকি ১৬ নম্বর ওয়ার্ডের বিনোদ কলোনী’তে। ঘটনাটি ঘটেছে, হাসনাবাদ থানার টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিনোদ কলোনী এলাকায় ।
ইছামতি নদীতে বালি কাটতে যাবেন বলে, সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান মহিতোষ । পরিবারের দাবি বালিকাটা ভুটভুটিতে উঠতে গেলে কিছুটা জল পেরিয়ে যেতে হয়।এই দিনও তাই-ই করেছিলেন মহিতোষ। তবে সাঁতার কেটে ভুটভুটিতে উঠতে যাওয়ার আগেই স্রোতের টানে ভেসে যান তিনি । ভুটভুটিতে থাকা সঙ্গীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও, মহিতোষকে খুঁজে পাওয়া যায়নি । প্রশাসনকে জানানো হলে প্রশাসন ও টাকি পৌরসভার তরফ থেকে ইছামতি নদীতে ভুটভুটি করে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেও তাঁকে উদ্ধার করা যায়নি। অবশেষে খবর দেওয়া হয় ডুবুরিদের। মহিতোষ অধিকারীর বাবা জয়ন্ত অধিকারী বলেন, তাঁর ছেলে এখনও নিখোঁজ ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

