নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার দুপুরে, মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্যারেজে ফের দেখা মিলল একটা কুমিরের। ফরাক্কা ব্যারেজের অন্তর্গত ১২নং গেটে একটি কুমির দেখা যায়। তারপরে ফরাক্কার ডাউন ষ্টিমের গঙ্গায় পুনরায় দেখা যায়। মৎস্যজীবিরা মাছ-ধরার সময় তাদের জালে সেই কুমির আটকে গিয়ে সেই জাল ছিড়ে বেরিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফরাক্কা বিট অফিসার প্রভাস কুমার মন্ডল।
সূত্রের খবর, রবিবার ও সোমবার ছট পুজো আছে কিন্তু সাধারণ মানুষের যাতে কোন ক্ষতি না হয়, পাশাপাশি কুমিরের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য নজরদারি চালানো হচ্ছে বলে, ফরাক্কা বন দফতর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । স্হানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কুমির দেখা যেতেই আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে সাধারণ মানুষ যেন ক্ষতি মুখে পড়তে পারে বলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

