নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত মহিষ গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন এক ব্যক্তি ।আহত হলেন দুই পক্ষের মোট ৫জন। পুলিশ জানিয়েছে মৃতের নাম, পিয়ারুল মিঞা (৬০)। জানা গিয়েছে, একটি জমি কেনা হয়েছিল দেড় লক্ষ টাকা দিয়ে। পিয়ারুল সেখের কাছ থেকে জমি কিনেছিলেন হাসু মিঞা। হাসু মিঞার বাবা যখন প্রয়াত হন তখন ভাইরা জমি নিতে অসুবিধা হয়। বর্তমানে এই জমি ফেরতের দাবি করা হয়।
যার ফলে বেশ কিছু দিন ধরেই অশান্তি চলছিল। রবিবার সকালে লাঠি দিয়ে হাসু মিঞার বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার জেরেই দুই পক্ষের মোট ৫জন আহত হন। আহত হয়েছেন রিপন সেখ, আব্দূর বাসার মিঞা, উজ্বল সেখ বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

