নিউজটাইম ওয়েবডেস্ক : জবা বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার শিমুলপুর হাজরা তলা এলাকায়। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম পঙ্কজ শিকারী। রবিবার সকালে খবর পেয়ে স্থানীয় একটি জবা ফুলের বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর থেকে বারবার করে পঙ্কজ কে তার বাড়িতে ডাকতে গিয়েছিল তিন-চারজন। পরিবারের সদস্যরা বারণ করলেও পঙ্কজ কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা। পরিবারের সদস্যদের দাবি, পরবর্তীতে তারা জানতে পারেন পঙ্কজ স্থানীয় বাবলু বিশ্বাস ও মনজ বিশ্বাসদের বাড়িতে মদ খাচ্ছিল। সারারাত পঙ্কজ বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখেন এলাকারই একটি জবাব বাগানে মৃত অবস্থায় পড়ে রয়েছে পঙ্কজ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি মদের আসরে বচসা থেকে পঙ্কজ কে খুন করা হয়েছে। পুলিশ ও স্থানের সূত্রে জানা গিয়েছে বাবলু ও মনোজদের বাড়িতে মদের আসর বসেছিল, তার যথেষ্ট প্রমাণ বাড়ির পাওয়া গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিল কুমার ঘোষ জানান বাবলু ও মনোজদের বাড়ি থেকে পঙ্কজ কে টেনে হিচড়ে জবা বাগানে নিয়ে যাওয়া হয়েছে। পঙ্কজ এর পরনের জামা বাবলু ও মনোজদের ঘর থেকে উদ্ধার হয়েছে। বাড়ির পিছনের বাগানে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান বাবলু মনোজদের ঘরের ঘর থেকে পঙ্কজ কে জবাব বাগানে ফেলে রাখা হয়েছে। তবে খুন না অন্য কোন কারণে পঙ্কজের মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

