দুষ্কৃতি হামলা! খুন তৃণমূল নেতা

নিউজটাইম ওয়েবডেস্ক : তৃনমূল নেতার উপর দুষ্কৃতি হামলা।শনিবার সন্ধ্যাবেলা শিবদাসপুর থানার অন্তর্গত কন্দপুকুর গ্রামের শান্তিপুর মোড়ে এক চায়ের দোকানে বসে ছিলেন জাকির হোসেন নামে একটি তৃণমূল নেতা, সেই সময় হঠাৎই এলাকারই এক দুষ্কৃতি আশাবুল আলি তার দলবল নিয়ে তিনটি বাইকে করে মুখ বেধে এলাকায় আসে। জাকির হোসেনকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায় এবং তারপর তারা এলাকা ছাড়ে।

গুলিবিদ্ধ জাকির হোসেনকে কল্যাণীর জে এন এম মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে রাতে তার অস্ত্র পাচার হয়। বোমার আঘাতে আরো এক যুবক আহত হয়। আজ সকালে জাকির হোসেনের মৃত্যুর খবর এলাকায় আসতেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে, ভাঙচুর করা হয় আশাবুলের বাড়ি। যদিও আশাবুলের পরিবারের সকলেই পলাতক। সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে শিবদাসপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube