বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের !

ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরে । রাস্তায় পড়ে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের ।

হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুতপৃষ্ট হয়ে শুক্রবার সন্ধ্যায় মোহনপুর থানার শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধৌড়জামুয়া এলাকায় মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনায় জানা গেছে ধৌড়জামুয়া এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সী দুলাল চন্দ্র কর বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে বাড়ির গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। আর ওখানে পড়ে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এরপর দীর্ঘক্ষণ বাবা ফিরছে না দেখে বাবাকে ডাকতে গিয়ে সেখানে ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তার ছেলে ২৯ বছর বয়সী বিষ্ণুপদ করের। এরপর স্থানীয়রা দুজনকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে সরব হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত হয় মোহনপুর থানার পুলিশ। একই সাথে হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube