হাতে বেসিন নিয়ে টুইটার অফিসে এলন মাস্ক!

নিউজটাইম ওয়েবডেস্ক : সামাজিক মাধ্যমে এলন মাস্ক সর্বদা হট টপিক। অগুন্তি ভক্ত তাঁর। মূলত এলন মাস্কের রসবোধে মুগ্ধ তাঁরা।আবারও ঠিক এই কারণেই ইন্টারনেটে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন তিনি। বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক এবার টুইটার’এ একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর হাতে রয়েছে একটি বেসিন। ভিডিওটি আপলোড করে এলন লিখেছেন, ‘লেট দ্যাট সিঙ্ক ইন’। কিন্তু কেন এমন করলেন এলন মাস্ক?

অনেকে মনে করছেন, তিনি এবার টুইটার ডিল সেরে ফেলেছেন। এমনকি টুইটারে তাঁর বায়ো পরিবর্তন করে লেখা রয়েছে, ‘চিফ টুইট’। মার্চ মাসে টুইটার কেনার কথা ছিল এলন মাস্কের। তিনি সেই ডিল জুলাই পর্যন্ত টেনে নিয়ে গেলে, টুইটার কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। কোর্ট থেকে ২৭ অক্টোবরের মধ্যে টুইটার ডিল ফাইনাল করে ফেলার সময় দেওয়া হয়।সান ফ্রান্সিসকোতে টুইটারের হেড অফিসে বেসিন হাতে মাস্কের ভিডিওকে ইঙ্গিতবহ মনে করছেন অনেকে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube