নিউজটাইম ওয়েবডেস্ক :
আজ, রবিবার ছটপুজো।শনিবার
থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি।আর সেই কারণেই মদ বিক্রি করার সিদ্ধান্ত
নিয়েছে রাজ্য সরকার। ২০০৯ সালের আবগারি আইন মেনেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।তাই
৩০ অক্টোবর ঘোষণা করা হয়েছে ‘ড্রাই ডে।’ বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি টুইট করে এ-কথা
জানান।
দিল্লীর মুখ্যমন্ত্রী
অরবিন্দ কেজরিওয়ালকে ছট পুজোর দিন মদ বিক্রি বন্ধ রাখার আবেদন জানায় বিজেপি।ছট পুজোয়
যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সুষ্ঠভাবে যাতে ছট পুজো সম্পন্ন হয়, তাই জন্যই
এই আবেদন করা হয় দিল্লি সরকারের কাছে। বিরোধী দলের দাবি পর্যালোচনা করে তাদের মান্যতা
দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় ছট পুজোর দিন দিল্লীতে ‘ড্রাই ডে’ থাকবে।