ডার্বি দেখতে এসে মৃত্যু ইস্টবেঙ্গল সমর্থকের

নিউজটাইম ওয়েবডেস্ক : মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ বাঙালির পুরনো উত্তেজনা। গতকাল ডার্বি ম্যাচে যখন উত্তেজনা বাড়ছে সমর্থকদের, এমন সময় ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনা।ম্যাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হন, জয়শংকর সাহা।তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তবে শত চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

বাগুইআটির বাসিন্দা, বছর ৩৮ এর জয়শংকর সাহা এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচে উপস্থিত ছিলেন। ভক্তদের জোয়ারে মেতেছিলেন তিনিও। তাঁর দল হেরে যাওয়ার আগেই ময়দান থেকে বিদায় নিলেন তিনিও। খেলার মাঝেই আচমকা বুকে ব্যাথা ওঠে তাঁর। মুখ দিয়ে গলগল করে বেরোতে থাকে রক্ত। ৯টা ৭ মিনিটে মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে দুই দলের সমর্থকদের মধ্যে।ডার্বি জিতেও মন ভালো নেই মোহনবাগান সমর্থকদের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube