নিউজটাইম ওয়েবডেস্ক : নরেন্দ্রপুর থানা এলাকার দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে আহত ৫ নাবালক। শুক্রবার স্থানীয় মাঠে খেলতে আসে ১০ ও ১২ বছরের দুই নাবালক। সেই সময় তারা মজুত করা বোমা দেখতে পায়। সেই জায়গায় উপস্থিত দুষ্কৃতীরা তাদের চলে যেতে বলে।
নাবালকেরা রাজি না হলে, দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে। ঘটনায় মোট ৫ জন গুরুতর আহত হয়।তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনার পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এসে একটি ফাঁকা ড্রাম ও একটি বাইক উদ্ধার করেছে। এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

