গরু পাচার মামালায় আজ ফের আদালতে তোলা হবে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে । বর্তমানে কেষ্টার ঠিকানা আসানসোলের বিশেষ সংশোধনাগার । আজ তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। পুজোর আগে আদালতে জামিনের আবেদন খারিজ হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। তারপর ছিল পুজোর ছুটি। তাই আপাতত জেলেই আছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এর মধ্যে গত ২৫ অক্টোবর তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে দেখা যায়, তাঁর ওজন কমেছে প্রায় ১০ কেজি।
গরু পাচার মামলায় একদিকে সিবিআই তো অন্যদিকে ইডি তদন্তে তৎপর হয়েছে। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনও এখন ইডির হেফাজতে দিল্লিতে। অন্যদিকে সিবিআই এর তদন্তকারী দল বোলপুর শান্তিনিকেতনে গিয়ে অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্যের সন্ধান করেছে। অনুব্রত যাতে জামিন না পান তার জন্য কোমর বেঁধে নেমেছে সিবিআই। আজ অনুব্রতর আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে তার বিরোধিতাও করবে সিবিআই। সে ক্ষেত্রে দুই পক্ষের আইনজীবীদের সওয়াল জবাবে নতুন কোন তথ্য উঠে আসে কিনা সেটাই দেখার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

