তৃনমূল কাউন্সিলরকে হেনস্থা, তৃনমূল নেতার বিরুদ্ধে অভিযোগ

নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।হালিশহরে তৃণমূল কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে। গতকাল রাত দশটা নাগাদ হালিশহর তেতুলতলা সংলগ্ন দলীয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিসেই এই কাণ্ড ঘটে।

বৃহস্পতিবার, পার্টি অফিসে বসেছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস (শিবা)। হঠাৎই তৃণমূল নেতা দেবাশীষ পাল ওরফে লালটু তাকে  গালিগালাজ এবং তাঁর সাথে ধাক্কাধাক্কি শুরু করেন। এমনকি তাঁকে, তৃনমূল নেতা  প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ। তৃণমূল এর কাউন্সিলর বর্তমানে আতঙ্কিত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। শুভ্রাংশু বলেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং থানায় জানাতে বলেছেন। অপরদিকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা দেবাশীষ পাল গোটা ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনাম করার চেষ্টা করছে কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube