এবার ভাঙড়ে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে ।

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিন ২৪ পরগনার ভাঙড়। ভাঙড়ের কাশিপুর থানার পাকাপোল এলাকার ঘটনা। মূলত জমি সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল নেতা ফিরোজ উদ্দিন সাপুই ও খাইরুল ইসলামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বলে পুলিশ সূত্রে খবর। যদিও স্থানীয়দের দাবি এলাকায় একটি আবাসন প্রকল্পের কাজ চলছে, সেই প্রকল্পে কে মালপত্র সরবরাহ করবে, কে ঐ প্রকল্পে জমির যোগান দেবে এই নিয়েই স্থানীয় দুই নেতার মধ্যে বিবাদের সুত্রপাত।

এই ঘটনায় ফিরোজ উদ্দিন সাপুই এর পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে খয়রুল ইসলাম গোষ্ঠীর বিরুদ্ধে। লাঠি সোটা নিয়ে ফিরোজের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ফিরোজের বেশ কয়েজন অনুগামী আহত হয়েছে বলেও দাবি। অন্যদিকে খয়রুলের পাল্টা দাবি, তাঁদেরকে লক্ষ্য করে গালিগালাজ করে, ইট ছোড়ে ফিরোজের অনুগামীরা। ঘটনার প্রতিবাদ করতে গেলেই দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় , সংঘর্ষ বাধে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ কর্মীরা। তবে এই ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube