নিউজটাইম ওয়েবডেস্ক : আসানসোলের ধাদকা তে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ট্রানজিট হোস্টেলে থাকা এক উচ্চ পদাধিকারী’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চঞ্চল্য। ইস্টার্ন কোরফেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার পদে থাকা রাহুল সাহা নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল সংস্থার ট্রানজিট হোস্টেল রুম থেকে।
আজ সকালে ব্রেকফাস্ট করতে না আসায় হোস্টেলে থাকা কেয়ারটেকার তার রুমে গেলে দেখতে পাই তার দেহ ঝুলছে । এর পরেই তিনি অন্যান্যদের খবর দেন। খবর যায় আসানসোল উত্তর থানাতেও । আসানসোল উত্তর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

